ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় দুই ছেলেকে হত্যার পর বাবার ‌’আত্মহত্যা’

  • আপডেট সময়: ০৮:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,বেনাপোল (যশোর) প্রতিনিধি:যশোরের শার্শায় একই বাড়িতে পিতা ও দুই শিশুসন্তানসহ ৩টি মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। শিশু দু’টিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে শার্শার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বসতবাড়িতে এ ঘর্টনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান. কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন এবং তার মোট সাতজন সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের কারণে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে তার বাবার বাড়িতে চলে যান।

এরপর ওই দুই শিশু—সাবির (৫) ও জাবির (প্রায় আড়াই বছর) বাড়িতে বাবার সঙ্গে ছিল। প্রাথমিকভাবে শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল মরদেহগুলো উদ্ধার করে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী—তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে জানান পুলিশ কর্মকর্তা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হুতিদের ওপর হামলা চালাতে সৌদি যুবরাজের ফোন, ট্রাম্পের প্রত্যাখ্যান

শার্শায় দুই ছেলেকে হত্যার পর বাবার ‌’আত্মহত্যা’

আপডেট সময়: ০৮:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬