ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩২

  • আপডেট সময়: ০৭:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৬৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নেপালে বুধবারের (২৬ আগস্ট) ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল পর্যন্ত দেশটির আট জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নেপালি পুলিশের মুখপাত্র আভি নারায়ণ কাফলে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিট মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করেছেন। এর আগে ২৮৯ জনের মৃত্যুর কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়—১২১টি। নওয়ালপরাসি ইস্টে ৭৪টি, ধাদিং ও গোরখায় ২৯টি করে, নুয়াকোটে ২৮টি, তানাহুনে ১৯টি, রাসুয়ায় ১৭টি এবং নওয়ালপরাসি ওয়েস্টে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বন্যাকবলিত জেলাগুলোতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। নতুন করে বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

নিখোঁজদের খুঁজে বের করতে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সঙ্গেও কাজ করছে নিরাপত্তা সংস্থাগুলো। পাশাপাশি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসাবশেষে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো পরিষ্কারের কাজও চলছে।

বন্যার পানির স্রোত প্রথমে রাসুয়া ও আশপাশের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরে ত্রিশূলী ও নারায়ণী নদী ব্যবস্থার নিম্নাঞ্চলে প্রবাহিত হয়ে বিভিন্ন জনবসতি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামোর ক্ষতি করে।

নিখোঁজদের সন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হুতিদের ওপর হামলা চালাতে সৌদি যুবরাজের ফোন, ট্রাম্পের প্রত্যাখ্যান

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩২

আপডেট সময়: ০৭:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬