ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পুকুরে ডুবে দুইবোনসহ ৩ শিশুর মৃত্যু

  • আপডেট সময়: ০৯:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৬০ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— জামদিয়া দক্ষিণপাড়ার নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০) এবং একই গ্রামের আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

জামদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হুসাইন বলেন, পুকুরটি নিহত শিশু ফাহিমাদের। এটি অনেকটা পরিত্যক্ত ছিল। সেখানে সাধারণত লোকজন গোসল করতে যায় না।

বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বলেন, পুকুরের পানিতে ডুবে তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হুতিদের ওপর হামলা চালাতে সৌদি যুবরাজের ফোন, ট্রাম্পের প্রত্যাখ্যান

যশোরে পুকুরে ডুবে দুইবোনসহ ৩ শিশুর মৃত্যু

আপডেট সময়: ০৯:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬