ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে শ্রমিক নিহত

  • আপডেট সময়: ০৯:২৫:১১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৯ জন দেখেছে
Spread the love

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট:বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

‎বাগেরহাটের মোড়েলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে মো. আতিয়ার রহমান (৪৫) নামের এক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।এ সময় ঘটনাস্থলে আরও দুইজন আহত হয়েছেন। গুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অতিরিক্ত বৃষ্টির কারণে নরম হয়ে যাওয়া মাটির চাপে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

‎শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ঘুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত আতিয়ার রহমান যশোরের আশরাইল গ্রামের মো. বদরউদ্দিনের ছেলে। আহতরা হলেন- নয়ন ও মমিনুল।

‎মোড়েলগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, বৃষ্টিতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের চারপাশের মাটি নরম হয়ে যায়। এ সময় ট্যাংকের ভেতরে কাজ করার সময় হঠাৎ দেওয়াল ধসে শ্রমিকদের ওপর পড়ে।

‎খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আতিয়ার রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত দুই শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

‎ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাগেরহাটে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে শ্রমিক নিহত

আপডেট সময়: ০৯:২৫:১১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬