ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় প্রবাসির স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

  • আপডেট সময়: ১১:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১০৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচা,বেনাপোল(যশোর) প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান., গত ১২ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকেশার্শার ছোট বসন্তপুর (পশ্চিমপাড়া) গ্রামের এক প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির উঠানে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরে নিয়ে যায়।, প্রথমে আসামী হাসিব আল হাসান তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং পরে অন্যরা জোরপূর্বক বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় তাকে চিৎকার করতে নিষেধ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

রোববার রাতে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হলে ওই রাতেই ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়ার ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) ও একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল(২৫)।

এ বিষয়ে শার্শা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে রাতে প্রধান আসামীসহ মোট তিনজনকে গ্রেফতার করা করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বাকী আসামীদের আটকে চেষ্টা চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

শার্শায় প্রবাসির স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

আপডেট সময়: ১১:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬