ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

  • আপডেট সময়: ০৬:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ২২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ। চলছে ভোট গণনা। সন্ধ্যার পর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

রোববার সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। সকালে ভোটারদের তেমন উপস্থিতি ছিল না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে।

মূলত দুই ক্যাটাগরিতে হচ্ছে নির্বাচন: ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২। ক্যাটাগরি-৩ থেকে একটি পরিচালক পদে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর একাই প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া ক্যাটাগরি-২ থেকেও সাতজন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অর্থাৎ নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন ৮ জন।

চলমান নির্বাচনে ই-ভোট প্রদান করেছেন ৩৯ জন। ই-ভোট জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার, দুপুর ১টা পর্যন্ত। সন্ধ্যা ৬টায় পরিচালক পদের ফলাফল প্রকাশের পর ৭টায় তাদের ভোটাভুটিতে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।

১৫টি পরিচালক পদের জন্য খুলনা ও বরিশাল বিভাগসহ অন্যান্য ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। খুলনায় দুটি পদের বিপরীতে মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বরিশালের একটি আসনের জন্য লড়াইয়ে নেমেছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী। ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আপডেট সময়: ০৬:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬