ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র গরমে স্বস্তি দিতে “উপশহর বি-ব্লক কমিউনিটি’র ফ্রি শরবত ও পানি বিতরণ

  • আপডেট সময়: ০৩:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১০৫০ জন দেখেছে
Spread the love

নিজস্ব প্রতিবেদক:দেশজুড়ে চলমান তীব্র তাপদাহ ও অসহ্য গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া সাধারণ মানুষ ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন “উপশহর (বি-ব্লক) কমিউনিটি”

সংগঠনের একঝাঁক তরুণ ও যুবকের উদ্যোগে স্থানীয় উপশহর বি-ব্লক এলাকায় দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে বিশুদ্ধ পানি ও লেবুর শরবত বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

তীব্র গরমে হিট স্ট্রোক প্রতিরোধ, শরীর রি-হাইড্রেট করা এবং ক্লান্তি দূর করার উদ্দেশ্যেই মূলত এই পুষ্টিকর লেবুর শরবত বিতরণের উদ্যোগ নেওয়া হয়। তীব্র গরমের মধ্যে হঠাৎ এমন ঠান্ডা ও পুষ্টিকর শরবত পেয়ে সাধারণ মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেন এবং উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

আয়োজক কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেন রুবেল জানান “চলমান তীব্র তাপদাহে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি।

আগামীতেও জনস্বার্থে আমাদের এই সামাজিক ও মানবিক সেবাধর্মী কার্যক্রম অব্যাহত থাকবে।

মানবিক এই কর্মসূচি পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:বিল্লাল হোসেন রুবেল (আহ্বায়ক)শফিকুল ইসলাম সুমন (সদস্য সচিব)শাহজালাল রনি (যুগ্ম আহ্বায়ক)সাজ্জাদ হোসেন রুপম(যুগ্ম আহ্বায়ক)এছাড়াও সংগঠনের অন্যতম সক্রিয় সদস্য শামীম আহমেদ, রাজ, সজল, বাপ্পি, লিমন, শাওন, সাদ্দাম, ইমরান ও রাকিবসহ তরুণ সমাজকর্মীগণ কর্মসূচিতে উপস্থিত থেকে শরবত বিতরণে সরাসরি অংশ নেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

তীব্র গরমে স্বস্তি দিতে “উপশহর বি-ব্লক কমিউনিটি’র ফ্রি শরবত ও পানি বিতরণ

আপডেট সময়: ০৩:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬