ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ২ যুগ ধরে চলছে নড়াইলের ঐতিহ্যবাহী মুকুল মেলা

  • আপডেট সময়: ০৫:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ১২৬ জন দেখেছে
Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ নড়াইল জেলার গোবরা বাজারের অদূরে কলোড়া গ্রামে দীর্ঘ ২ যুগ ধরে চলে আসছে ঐতিহ্যবাহী মুকুল মেলা।

মুকুল মেলার ঐতিহ্য ধরে রাখতে স্থানীয়দের সহযোগিতার দৃষ্টান্ত দেখলে বোঝা যায় বাঙ্গালী তাদের সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে কতটা একতাবদ্ধ।
সরজমিনে গিয়ে দেখা যায়, মেলার নামকরণের সাথে যিনি জড়িয়ে আছেন তার ব্যক্তিত্ব একটা অবিশ্বাস্য ব্যাপার। মুকুল নামের ঐ ব্যক্তি সম্পর্কে তথ্য নেওয়ার জন্য স্থানীয় সাংবাদিক নুরুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, মুকুল আমাদের ভাই, সে আধ্যাত্মিক সাধক মানুষ ও বিএনপির দল পাগল মানুষ। আমাদের সার্বিক সহযোগিতায় ২ যুগ ধরে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে চলমান রেখেছি মেলাটি। মতুয়া সম্প্রদায়ের মানুষজন মেলাকে প্রাধান্য দিতে প্রতিবছরই দুর দুরান্ত থেকে ঝাঁকে ঝাঁকে একে মিলিত হয় মুকুল মেলায়। লোকে লোকারন্য আর বাদ্য বাজনায় কম্পিত হয় পুরো এলাকা। নারী পুরুষের সমাগম আর বিভিন্ন রকমের দোকানপাটে সেজে ওঠে একটা মাঠ। দুইদিন ধরে চলমান মেলায় সার্বক্ষণিক ভাবে থাকে ডাল চাল ও বিভিন্ন তরকারি দিয়ে রান্না সুস্বাদু খিচুড়ি। নাগরদোলা আর বাচ্চাদের খেলার বিভিন্ন সরঞ্জামের সাথে সাথে রয়েছে কসমেটিকস ও বিভিন্ন রকমের খাবারের দোকান।
স্থানীয়দের নয়নের মনি মুকুল সম্পর্কে জানতে গেলে বেরিয়ে আসে লম্বা একটা ইতিহাস। যার আলোকপাত খুব শীঘ্রই তুলে ধরা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

দীর্ঘ ২ যুগ ধরে চলছে নড়াইলের ঐতিহ্যবাহী মুকুল মেলা

আপডেট সময়: ০৫:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬