ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ভেজাল মধু তৈরীর অপরাধে ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময়: ১১:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১৩৩ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোর সদর উপজেলার শেখহাটিতে অবস্থিত আলোচিত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’-এ অভিযান চালিয়েছে র‍্যাব। বুধবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুবুর ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে ভেজাল মধু উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিমভাবে মধু তৈরি করে তা খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছিল।

এছাড়া কালোজিরা, সাদাতিলসহ বিভিন্ন পণ্য ভিন্ন নামে অবৈধভাবে মোড়কজাত করে বিক্রি করা হচ্ছিল। গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ মোড়ক উদ্ধার করা হয়। এমনকি কাসুন্দি তৈরির জন্য গত বছরের আম সংরক্ষণ করে রাখার প্রমাণও পাওয়া যায়।

পরে সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। অভিযানে বিএসটিআই প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

একটি সূত্র জানায়, এর আগেও মাহাবুবুর ইসলামের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং একাধিকবার তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। তবে এবার তাকে সরাসরি কারাদণ্ড দেওয়া হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প

যশোরে ভেজাল মধু তৈরীর অপরাধে ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময়: ১১:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬