ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

  • আপডেট সময়: ০৭:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২২৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:খুলনার তেরখাদা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০) মারা গেছেন।

এর আগে শনিবার (২৫ এপ্রিল) সকালে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির অপর গ্রুপের নুর আলম (৫৬) নিহত হন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপ শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রথমে সাইফুল গ্রুপের নুর আলম নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হিজমুল্লাহ সোহেল রানার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ধান কাটা ও পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

আপডেট সময়: ০৭:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬