ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্লো ওভার রেটে শাস্তি পেল বাংলাদেশ

  • আপডেট সময়: ১১:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৪২ জন দেখেছে
Spread the love

লেকসমাচার ডেস্ক:চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই মেহেদী হাসান মিরাজের দলকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

স্লো-ওভার রেটের শাস্তি হিসেবে টাইগারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এই শাস্তির কথা নিশ্চিত করেছে।

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বোলিং করেছিল বাংলাদেশ। মাঠের আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তি দিয়েছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

আইসিসির খেলোয়াড় ও স্টাফদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ মূলত স্লো ওভার রেটের শাস্তির সঙ্গে জড়িত। এই অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে প্রত্যেক ওভার কম বোলিং করায় ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। বাংলাদেশ ২ ওভার কম বোলিং করায় ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মিরাজ দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

স্লো ওভার রেটে শাস্তি পেল বাংলাদেশ

আপডেট সময়: ১১:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬