ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাগলা ঘোড়ার মতো ছুটছে সোনার দাম!

  • আপডেট সময়: ০৭:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঠিক যেন পাগলা ঘোড়ার মতো ছুটছে সোনা। ইতোমধ্যে রেকর্ড ছাড়িয়ে দামের নতুন মাইলফলক ছোঁয়ার পথে মূল্যবান ধাতুটি।

প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়ে গেছে ৩ হাজার ৮০০ ডলার। অনুমিতভাবেই বিশ্ববাজারে সোনার দামের এ প্রভাব অতি দ্রুত পড়তে যাচ্ছে দেশের বাজারেও।

সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রথমবারের মতো আউন্সপ্রতি সোনার দাম ৩ হাজার ৮০০ মার্কিন ডলারের স্তর ছাড়িয়ে গেছে। খবর রয়টার্সের।

মার্কিন স্পট মার্কেটে এদিন সোনার দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩,৮০১.৮৮ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর ফিউচার মার্কেটে ০.৬ শতাংশ বেড়ে এই দাম দাঁড়িয়েছে ৩,৮৩১.৯০ মার্কিন ডলার। এ হিসেবে বাংলাদেশি মুদ্রামানে বিশ্ববাজারে প্রতি ভরি সোনার নাম বর্তমানে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা (১ টাকা সমান ১২০ ডলার ধরে); ডিসেম্বর নাগাদ যা পৌঁছাতে পারে প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকায়।

অর্থাৎ, দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম অচিরেই ছুঁয়ে ফেলতে পারে দুই লাখ টাকার মাইলফলক। বাজুসের তথ্য অনুযায়ী, আজ (২৯ সেপ্টেম্বর) দেশের বাজারে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ৯০৩ টাকায়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ডলারের বর্তমান নাজুক অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও কমার যে ইঙ্গিত মিলেছে, তাতে ধারণা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে আরও বাড়বে সোনার দাম।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত জুলাই মাসে থেকেই বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম। তবে, গত এক মাসে সোনার দামের পালে নতুন করে হাওয়া লেগেছে। এক মাসের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে প্রায় ৫০০ ডলার।

বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক এই বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় বাড়ানো হয়েছে সোনার দাম। এতে কয়েক দফায় সর্বোচ্চ দামের নতুন করের্ড সৃষ্টি হয়েছে দেশের বাজারে। অবশ্য, সর্বোচ্চ দামের রেকর্ড সৃষ্টি হওয়ার পর আবার কিছুটা দামও কমতে দেখা গেছে।

এখন পর্যন্ত দেশের বাজারে সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। গত ২৪ সেপ্টেম্বর এই দাম নির্ধারণ করা হয় এবং ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয় দেশের বাজারে।

তবে ২৮ সেপ্টেম্বর থেকে দাম কিছুটা কমানো হয়। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৫৪০ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৩০৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা। বর্তমানে এ দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।
দেশের বাজারে সোনার এই দাম যখন নির্ধারণ করা হয় সে সময় বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ৩ হাজার ৭৫০ ডলারে কাছাকাছি ছিলো। তবে এখন বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। এতে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। সেইসঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ৩ হাজার ৮০০ ডলার ছাড়িয়ে গেছে।

এ প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স সোনার দাম ৪৭ ডলার বেড়ে ৩ হাজার ৮১৬ ডলারে উঠেছে। বিশ্ববাজারে এর আগে কখনো এক আউন্স সোনার দাম ৩ হাজার ৮০০ ডলার হয়নি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

পাগলা ঘোড়ার মতো ছুটছে সোনার দাম!

আপডেট সময়: ০৭:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫