ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট সময়: ০৮:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ১৬৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার খুলনা প্রতিনিধি:খুলনায় মাহবুবুর রহমান (৩৪) নামে যুবদলের এক নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দুপুরের দিকে নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহবুবুর রহমান দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে আসন্ন কমিটির পদপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাহবুবুর রহমান দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এরপর তার মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে দেয়।

ওসি মীর আতাহার আলী বলেন, ঘটনাস্থল থেকে আমরা ৪টি খালি গুলির খোসা উদ্ধার করেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তদের ধরতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময়: ০৮:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫