ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ

  • আপডেট সময়: ১১:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৮৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ও উপসচিব মো. আব্দুল মালেককে বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনের প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ থেকে এ সংক্রান্ত দু’টি পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।

এসোসিয়েশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ার পরিপ্রেক্ষিতে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।

তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এছাড়া অন্য একটি আদেশে উল্লেখ করে বলা হয়েছে, এফবিসিসিআই-এর ৯ ফেব্রুয়ারির আদেশ বাস্তবায়ন এবং সংগঠনের সংঘবিধি ও সংঘস্মারক অনুসরণ করে যথাযথ নিয়মে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি উপেক্ষিত হওয়ায় এবং এসোসিয়েশনের ১৩ ফেব্রুয়ারির নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ায়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল মালেককে বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

সূত্র : বাসস

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

দুই বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ

আপডেট সময়: ১১:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫