ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুর বাড়ি পছন্দ না হওয়ায় ক্ষোভে নববধূর আত্মহত্যা

  • আপডেট সময়: ১০:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • ১৮৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : স্বামীর বাড়ি আজোপাড়া গায়ে আর মনের মতো মেলেনি সংসার। স্বপ্নের রাজপুত্র আর রাজ্য না হওয়ায় স্বামীর সংসারে যেতে অস্বীকৃতি জানায় কিশোরী নববধূ। পরিবারের নানা চাপ ও মানসিক নির্যাতনে স্বামীর বাড়িতে যেতে বাধ্য করা হন তিনি। এক পর্যায়ে এসব চাপ ও মনের ইচ্ছের বিরুদ্ধে যেতে বাধ্য করায় আত্মহত্যা করেন সুমি রাণী (১৯) নামে ওই নববধূ।

গত শনিবার গভীর রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরাম (বাবুর দীঘিরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নববধূ ওই গ্রামের ভুপেন্দ্রনাথ বর্ম্মণের মেয়ে। তবে এলাকাবাসী বলছে, অনেকটা শারীরিক ও মানসিক নির্যাতনেই ওই নববধূ আত্মহত্যা করেছেন।

জানা গেছে, প্রায় দুই মাস আগে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বড়ুয়ারহাট এলাকার বিনয় বর্ম্মণের ছেলে সুজনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সুমির। বিয়ের পর থেকে স্বামীর বাড়ি পছন্দ না হওয়ায় সেখানে যেতে রাজি হননি তিনি। পরিবারের চাপে অনেকটা বাধ্য হয়েই স্বামীর বাড়ি যেতে হয় সুমিকে। শনিবার সকালে কয়েক দিন স্বামীর বাড়িতে থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন সুমি। বাড়িতে পৌঁছে স্বামীর বাড়ি অপছন্দের কথা জানালে পরিবারের সাথে বাক-বিতণ্ডা হয়। ওই দিন গভীর রাতে অভিমানে আত্মহত্যা করেন সুমি।

তবে বিষয়টি প্রথমে হার্টঅ্যাটাক বলে এলাকায় প্রচার চালায় পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহফুজার রহমান জানান, আত্মহত্যার বিষয়টি সত্য। তবে তার শরীরে কোনো নির্যাতনের চিহ্ন নেই। তদন্তপূর্বক নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

শ্বশুর বাড়ি পছন্দ না হওয়ায় ক্ষোভে নববধূর আত্মহত্যা

আপডেট সময়: ১০:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯