ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় পুলিশ ও দু’দল মাদক কারবারির ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

  • আপডেট সময়: ১১:৩১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯
  • ১৯৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে পুলিশ ও দু’দল মাদক ব্যবসায়ীর ত্রিমুখী বন্দুকযুদ্ধে রোকনুজ্জামান রোকন (৩৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি (অগ্নেয়াস্ত্র), দুটি কার্তুজ, এক বস্তা ফেনসিডিল ও দুটি রামদা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত রোকনুজ্জামান রোকন দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরের আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, ‘বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকার একটি বাঁশবাগানে আধিপাত্য নিয়ে দু’দল মাদক কারবারির মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় দুই পক্ষই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। শুরু হয় পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধ। প্রায় আধা ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের পর মাদক ব্যবসায়ীরা পিছু হটে। এ সময় ঘটনাস্থল থেকে রোকনুজ্জামান নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, দুইটি কার্তুজ, এক বস্তা ফেনসিডিল ও দুইটি রামদা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। গুলিবিদ্ধ রোকনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত রোকনের নামে পুলিশের উপর হামলা মামলা, মাদক, চোরাচালান, ডাকাতি, অপহরণসহ ১০টি মামলা রয়েছে।

এদিকে, বন্দুকযুদ্ধে নিহত রোকনের চাচাতো ভাই আব্দুল মতিন দাবি করেন, তার ভাইকে বৃহস্পতিবার দুপুরে সাদা পোশাকধারী কিছু লোক দর্শনা থেকে ধরে নিয়ে যায়। তারপর দামুড়হুদা থানাসহ বিভিন্ন স্থানে খুঁজে তাকে পাওয়া যায়নি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

দামুড়হুদায় পুলিশ ও দু’দল মাদক কারবারির ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

আপডেট সময়: ১১:৩১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯