লোকসমাচার,আব্দুর রউফ,কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:”নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর আজ (২৫ জুলাই) মঙ্গলবার সকালে আলোচনা সভা,প্রামাণ্যচিত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি,সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারী কমপ্লেক্সর ব্যবস্থাপক আশরাফ-উল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল,বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম,মডেল থানার (ওসি তদন্ত) জগন্নাথ চন্দ্র, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর,জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম, পৌরসভার প্যানেল মেয়র ২ জাহিদ হোসেন,কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান,মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, প্রমুখ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা। এ সময় ৫ জন প্রান্তিক মৎস্য চাষীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবং ২৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে মৎস্য সপ্তাহ । এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,প্রান্তিক মাছ চাষি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিতি ছিলেন।


























