ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

  • আপডেট সময়: ০৯:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৪১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। শনিবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার সুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ও আলম হোসেনের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি চায়ের দোকানে দুই পক্ষের সমর্থকদের বাকবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। গভীর রাত পর্যন্ত দফায় দফায় উভয় পক্ষের কর্মীসমর্থকরা অন্তত ৬টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময়: ০৯:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩