ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিষাক্ত পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

  • আপডেট সময়: ১০:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ১৮৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:খুলনায় রান্না করা পটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বটিয়াঘাটার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন, পরি বেগম (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর (৩৬)। এছাড়া জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুলকে (৩৫) অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের প্রতিবেশী আবুল কালাম আজাদ ও আনোয়ারুল ইসলাম গাজী জানান, পরি বেগমের পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। আজ দুপুরে পরি বেগম রূপসা নদী থেকে পটকা মাছ ধরে এনে বাড়িতে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে (ভাগ্নে) সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

এসময় সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরি বেগম মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর মারা যায়। সাইদুল এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, পটকা মাছ খেয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগ
জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

বিষাক্ত পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

আপডেট সময়: ১০:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২