ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ঘরে ঢুকে মা-ছেলেকে গলা কেটে হত্যা

  • আপডেট সময়: ০২:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
  • ২০৩ জন দেখেছে
Spread the love

লোক সমাচার,(সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা-ছেলেকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহতরা হলেন- ছেলে আমজাদ হোসেন মুকুল (৫৫) ও তার মা রিজিয়া খাতুন (৯৩)।

বুধবার দিবাগত রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন মুকুল অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন।

উল্লাপাড়া থানার ওসি কৌশিক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্ত্রী ও তিন সন্তান শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ায় রাতের খাবার খেয়ে বৃদ্ধা মাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আমজাদ হোসেন মুকুল। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে ঘরে ঢুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

সকালে স্থানীয়রা তাদের ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখতে পায়। এর পর তারা পুলিশে খবর দেয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

সিরাজগঞ্জে ঘরে ঢুকে মা-ছেলেকে গলা কেটে হত্যা

আপডেট সময়: ০২:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯