ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফখরুলসহ বিএনপির ৪ নেতার আগাম জামিন আবেদন

  • আপডেট সময়: ১২:৩৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
  • ১৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্যান্য নেতাদের মামলার বাদীকে হত্যার হুমকির অভিযোগের মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৪ শীর্ষ নেতা। অন্য তিনজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিএনপি নেতাদের পক্ষে এ জামিন আবেদন করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

এর আগে, গত ৫ আগস্ট বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। পরে মামলার শুনানি নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ফখরুলসহ বিএনপির ৪ নেতার আগাম জামিন আবেদন

আপডেট সময়: ১২:৩৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯