ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যায়যায়দিন পত্রিকার বিরুদ্ধে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

  • আপডেট সময়: ০৯:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
  • ১৪৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : গত ২৭ জুলাই দৈনিক যায়যায়দিনে প্রথম পৃষ্ঠায় ‘বিআইডব্লিউটিএ : ঘোড়ার আগে জোড়া হচ্ছে গাড়ি’ শিরোনামের অসত্য ও বানোয়াট প্রতিবেদন প্রকাশিত হওয়ায় ভোস্তা এলএমজি-কর্ণফুলী জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম লিমিটেডের পক্ষ থেকে ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে দুইশত কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে।

গত ২৭ জুলাই ২০১৯ দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘বিআইডব্লিউটিএ : ঘোড়ার আগে জোড়া হচ্ছে গাড়ি’ শীর্ষক একটি অসত্য, বানোয়াট ও মানহানিকর বক্তব্য প্রকাশিত হওয়ায় সংক্ষুব্ধ হয়ে সনামধন্য ড্রেজার নির্মাণকারী প্রতিষ্ঠান ভোস্তা এলএমজি-কর্নফুলী জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম. এ. রশিদ ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাঈদ হোসেন চৌধুরী, প্রকাশক কাজী রুকুনউদ্দীন আহমেদ এবং প্রতিবেদক কিশোর সরকারের বিরুদ্ধে ৪ আগস্ট ২০১৯ ইং তারিখে ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন। যার মানি স্যুট নং – ২৬/২০১৯ হিসেবে রেজিস্ট্রিভুক্ত হয়েছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

ওই অসত্য, ভিত্তিহীন ও মানহানিকর প্রতিবেদন দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সনির্বন্ধ অনুরোধ জানানো হযেছে ভোস্তা এলএমজি-কর্নফুলী জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম লিমিটেডের পক্ষ থেকে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

যায়যায়দিন পত্রিকার বিরুদ্ধে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

আপডেট সময়: ০৯:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯