ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ির গ্লাস ভেঙে ছিনতাই

  • আপডেট সময়: ১১:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ১৩৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে (শিমরাইল) একটি প্রাইভেটকার থামিয়ে অস্ত্রের মুখে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ৮টায় শিমরাইলের সাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল- ক) মেহেদী ইমরান সিদ্দিকী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মনির হোসেন সাড়ে ৩২ লাখ টাকাসহ তার শ্যালক ইমরানকে নিয়ে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকার একটি মার্কেটে দোকান কিনতে আসেন। কিন্তু ওই দোকান কিনতে না পেরে সন্ধ্যায় কুমিল্লা ফিরছিলেন।

তাদের বহন করা প্রাইভেটকারটি সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে এলে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে রাখা সাড়ে ৩২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ঢাকার বায়তুল মোকাররম মসজিদের পাশে একটি মার্কেটে দোকান কেনার জন্য ৩২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে আসেন তারা। কিন্তু কুমিল্লায় ফেরার পথে ছিনতাইকারীরা টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

গাড়ির গ্লাস ভেঙে ছিনতাই

আপডেট সময়: ১১:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯