ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও দেখিয়ে গ্রেপ্তার শিক্ষক

  • আপডেট সময়: ০৯:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ২২০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে সেই ঘটনার ভিডিও ধারণ করে বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগে আশরাফুজ্জামান রানা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে তোলার পর বিচারক জেলহাজতে পাঠান।

ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগাড়া পৌর শহরের গোপিনাথপুর এলাকায়। ভুক্তভোগীকে পড়াতেন রানা। তিনি লোহাগাড়া পৌরসভার গোপীনাথপুর এলাকার মৃত মনিরুজ্জামান শেখের ছেলে।

জানা গেছে, ২০১৯ সাল থেকে ভুক্তভোগীকে পড়াতেন তিনি। সে সময় ভুক্তভোগীর সঙ্গে তিনি প্রেমের সম্পর্ক গড়েন। বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক জড়ান তিনি। প্রতিবারই নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত মোবাইলে ভিডিও ধারণ করে রাখতেন রানা।

গত রোববার ভুক্তভোগীর বিয়ের দিন ঠিক করা হয়। এ কথা জানতে পেরে আগেরদিন (শনিবার) গভীর রাতে রানা পাত্র পক্ষের বাড়িতে যান। সেখানে পাত্রের পরিবারকে নিজের ও ছাত্রীর শারীরিক সম্পর্কের ভিডিও দেখান। পাত্রপক্ষ কৌশলে রানাকে আটকে রেখে লোহাগাড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাতেই লোহাগাড়া থানা পুলিশ আশরাফুজ্জামান তাকে আটক করে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গতকাল সোমবার সকালে রানাকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বিকেলে আশরাফুজ্জামান রানা নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে জেলহাজতে পাঠান বিচারক। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। আদালতের কাছে ২২ ধারায় জাবানবন্দিও প্রদান করেছেন ভুক্তভোগী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও দেখিয়ে গ্রেপ্তার শিক্ষক

আপডেট সময়: ০৯:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১