ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে সেই বৃদ্ধা মাকে নিজের অট্টালিকায় নিলেন ছেলে

  • আপডেট সময়: ০৯:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
  • ২০৩ জন দেখেছে
Spread the love

নরসিংদী প্রতিনিধি : স্ত্রী-সন্তান নিয়ে ছেলে থাকে অট্টালিকায়, আর শত বয়সী বৃদ্ধা মা থাকে অন্ধকার ভাঙা ঘরে এমন একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে টনক নড়ে স্থানীয় প্রশাসন ও সামাজিক মাধ্যমে। আর সংবাদ প্রকাশের দুই দিনের মাথায় অবশেষে সেই বৃদ্ধা মাকে নিজের অট্টালিকায় তুলে নেয় ছেলে।

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ব্যবসায়ী কিরণ শিকদার। তার মা বৃদ্ধা মরিয়ম বেগমকে গত রমজান মাসে স্ত্রীর কথায় নিজের তিন তলা ভবনে না রেখে পাশের একটি ভাঙা ঘরে ভাড়াবাসায় একা রেখে যায়। সেখানে ওই বৃদ্ধা মা মানবেতর জীবন-যাপন করেন। এ নিয়ে গত রোববার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে বিষয়টি নজরে আসে নরসিংদী পুলিশ সুপারের। তাৎক্ষণিক পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বৃদ্ধা মায়ের ছেলেকে গ্রেপ্তারের নিদের্শ দিলে থানা পুলিশ কিরণ শিকদারকে গ্রেপ্তার করে। এরপর ছেলে মাকে নিজের কাছে রাখবে বলে অঙ্গিকার করে ছাড়া পায়।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে কিরণ শিকদারের ভবনে গিয়ে দেখা যায়, ভবনের ২য় তলায় মাকে নিয়ে অবস্থান করছেন কিরণ ও তার পরিবার। সেখানে অনেকটা হাসি-খুশিতে সময় পার করছেন বৃদ্ধা মা মরিয়ম বেগম। দুই দিন আগেও যেই বৃদ্ধা মা মাটিতে বিছানা করে শোয়েছিল, তিনি এখন আলিসান খাটে শোয়ে-বসে সময় পার করছেন। ছেলের বাসায় এসে কেমন লাগছে জানতে চাইলে মরিয়ম বেগম বলেন, এখানে এসে আমার অনেক ভাল লাগছে। একা একা আমার কোথাও থাকতে ভাল লাগে না। জীবনের বাকি দিন গুলো ছেলে, নাতি-নাতনি ও পুত্রবধূকে নিয়ে থাকতে চাই।

বৃদ্ধা মায়ের ছেলে কিরণ শিকদার জানান, মাকে কাছে পেয়ে আমারও খুব আনন্দ লাগছে। মার যেখানে ভাল লাগবে সেখানেই থাকবে। যতদিন বেঁচে থাকি নিজের কাছে রেখে মায়ের সেবা-যত্ন করে যাবো।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

অবশেষে সেই বৃদ্ধা মাকে নিজের অট্টালিকায় নিলেন ছেলে

আপডেট সময়: ০৯:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯