ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীকে হত্যা

  • আপডেট সময়: ০২:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • ১৭৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সাতক্ষীরার কলারোয়ায় দুই সন্তানসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দৃর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম বলেন, বাড়িতে মাসহ ছয়জন থাকতেন। মা কাল আত্মীয়র বাড়িতে ছিলেন। আমি ছিলাম পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে বাচ্চাদের গোঙানির শব্দ শুনতে পাই। তখনই এগিয়ে গিয়ে দেখি ঘর বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেখি এই দৃশ্য। কিছুক্ষণ পর বাচ্চারাও মারা যায়।

রায়হানুল ইসলাম আরো বলেন, পাশের কিছু লোকের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। কিন্তু কারা এ ঘটনা ঘটালো তা বুঝতে পারছি না।

কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, শাহিনুর রহমানসহ চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাঁধা ছিল।

সাতক্ষীরার অতিরক্ত পুলিশ সুপার জানান, শাহিনুরের চাচাতো ভাই রায়হানুল ইসলাম ভোরের দিকে গোঙানোর শব্দ পান। পরে তিনি উঠে গিয়ে দেখেন শাহিনুরের ঘরের দরজা বাইরে থেকে আটকানো। ভেতরে রক্তাক্ত লাশ পড়ে আছে।

তবে কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

সাতক্ষীরায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীকে হত্যা

আপডেট সময়: ০২:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০