ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় মসজিদে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

  • আপডেট সময়: ০৯:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ১৯৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মসজিদে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের মাথা ফেটে গুরুত্বর রক্তাক্ত জখম হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার জুম্মার নামাজের পূর্ব মুহুর্তে উপজেলার লস্কর ইউপির খড়িয়া খালধারের সানাবাড়ী মসজিদে অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে একে অপরকে দোষারোপ করেছেন। পুলিশ ও ইউপি চেয়ারম্যান হাসপাতালে আহতদের খোজ-খবর নিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, চিংড়ী ঘেরের বাঁধ-বাঁধবন্ধির টাকা লেনদেন ও সানাবাড়ী মসজিদের বাউন্ডারী প্রাচীর নির্মাণ সহ হিসাব-নিকাশ নিয়ে উপজেলার খড়িয়া খালধার গ্রামের সানাবাড়ীর উজির সানা ও নজরুল সানা গংদের মধ্যে বেশ কিছু দিন ধরে মনোমালিণ্য চলে আসছিল। এর জের ধরে শুক্রবার নামাজের পূর্বে মসজিদে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষে কমপক্ষে ৬ জন আহত হন। আহতরা হলেন মোমিন সানা, কামাল সানা (লাভলু), নজরুল সানা, হান্নান সানা, ময়নুল সানা ও সাগর সানা। এদের মধ্যে মোমিন সানার মাথা ফেটে মারাত্মক জখম হলে খুলনায় পাঠানো হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত মোমিন অভিযোগ করেন, প্রতিপক্ষ নজরুল-ময়নুল সানা গংরা মসজিদেই আমার জামার কলার ধরে রড দিয়ে মাথায় বাড়ী মেরে জখম করে। অপরদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি লাভলু পাল্টা অভিযোগ করেন, নামাজের পূর্বেই মসজিদে প্রবেশ করলে প্রতিপক্ষ হান্নান-রিপন গংরা লাঠি-লাঠি দিয়ে মারপিট করে আমাদের পিটিয়ে আহত করে।

এদিকে ঘটনার পর পরই থানা পুলিশের এসআই অখিল রায়, অনিশ মন্ডল ও লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন হাসপাতালে পৌঁছে আহতদের চিকিৎসার খোজ-খবর নিয়ে দু’পক্ষেকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। রিপোট লেখা পর্যন্ত মোমিনের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

পাইকগাছায় মসজিদে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

আপডেট সময়: ০৯:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯