ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে নড়াইলে সব ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ

  • আপডেট সময়: ১২:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
  • ২১১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:করোনাভাইরাস প্রতিরোধে নড়াইলবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে চালুর ৫দিনের মাথায় নড়াইলের মার্কেটসহ ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১৫ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দুরত্ব নিশ্চিত করে সরকার প্রদত্ত শর্তসমূহ পালন সাক্ষেপে গত ১০ মে থেকে জেলার দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত চারদিন মার্কেট ও শপিংমলসমূহে সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয়েছে, মার্কেট ও ব্যবসায় প্রতিষ্ঠানে আগত ক্রেতা-বিক্রেতা সরকার প্রদত্ত শর্তসমূহের ন্যূনতম ৯০ ভাগ মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা করেছেন। এ পরিস্থিতিতে নড়াইলবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে জেলার সবমহলের অনুরোধক্রমে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক করোনা সংক্রমণ প্রতিরোধে শুক্রবার (১৫ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার, কৃষিপণ্য এবং ওষুধের দোকানসহ জরুরি পরিসেবা ব্যতীত সব ধরনের দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল থেকে এ নির্দেশ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম সবাইকে মেনে চলতে হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

আজ থেকে নড়াইলে সব ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ

আপডেট সময়: ১২:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০