ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড কার্যকর

  • আপডেট সময়: ১২:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ১৬৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: গাজীপু‌রের কা‌শিমপুর হাই‌ সি‌কিউরিড‌টি কেন্দ্রীয় কারাগা‌রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চাঁন মিয়া ওরফে চান্দুর (৫৫) মৃত্যুদণ্ড কার্যকর করা হ‌য়ে‌ছে। ২০০২ সা‌লের ১৬ ফেব্রুয়া‌রি কেরা‌নীগ‌ঞ্জে আমির আব্দুল্লাহ হাসান ও সেন্টু মিয়াকে প্রকাশ্য গুলি করে হত্যা হত্যার ঘটনায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত।

বুধবার রাত ১০টা ১ মি‌নি‌টে ফাঁসিতে ঝু‌লি‌য়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চাঁন মিয়া ওরফে চান্দু মাদারীপু‌রের শিবচর থানার ৮ নম্বর চর এলাকার মৃত অকিল শিকদারের ছে‌লে। কেরা‌নীগ‌ঞ্জ থানার রহমতপুর এলাকায় থাক‌তেন তিনি।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে কা‌শিমপুর হাই‌ সি‌কিউরিক‌টি কেন্দ্রীয় কারাগা‌রের ‌সি‌নিয়র জেল সুপার মো. শাহজাহান আহ‌মেদ জানান, চাঁন মিয়া ওরফে চান্দু কেরা‌নীগ‌ঞ্জে আমির আব্দুল্লাহ হাসান ও সেন্টু মিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার মামলা নং ৩৭(০২)০২ ধারা ৩০২/৩৪।

তিনি আরও বলেন, মামলার সকল কার্যক্রম শেষ হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে রাত ১০টা ১ মি‌নি‌টে তার মৃত্যুদণ্ড রায় কার্যকর করা হ‌য়ে‌ছে। ২০০৪ সাল থে‌কে চাঁন মিয়া ওরফে চান্দু এ কারাগারে ব‌ন্দি ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময়: ১২:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯