লোকসমাচার ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় হিউম্যান হলার মাহেন্দ্রর এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোসলেম (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ বুধবার সকাল ৭টা ২৫ মিনিটে ডুমুরিয়ার গুটুদিয়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডুমুরিয়ার গুটুদিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেসার্স এ লতিফ ফিলিং স্টেশনে থাকা মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রর যাত্রী মোসলেমের মৃত্যু হয়।
এ সময় আহত ৫ যাত্রীকে চিকিৎসার জন্য ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর বাস রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে।



























