ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম

  • আপডেট সময়: ১০:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ১৫৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:খুলনার কয়রায় একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। জমি নিয়ে বিবাদের জের ধরে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ব্রোজেন রপ্তানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে ভ্ক্তভোগী ব্রোজেন রপ্তানের ভাই চপল রপ্তান খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন এ ঘটনার বিচার দাবি করেন।

তিনি অভিযোগ করেন, সোমবার সকালে ৪/৫টি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে এসে হামলাকারীরা চপল রপ্তানের ভাইয়ের স্ত্রী ময়না রপ্তান, তার মেয়ে সুমিসহ ৪ জনকে পিটিয়ে জখম করে। এসময় চপল রপ্তানের ভাই ব্রোজেন রপ্তানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে পুলিশ আহত ব্রোজেনকে হাসপাতালে ভর্তি করে।

কয়রা থানার ভারপ্রাপ্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। তবে কেউ লিখিত অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

খুলনায় একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম

আপডেট সময়: ১০:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০