ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আগের রাতেই সড়ক দুর্ঘটনায় বর নিহত

  • আপডেট সময়: ০৮:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
  • ১৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : রাত পেরোলেই বিয়ে, বাড়িতে প্রস্তুতিও প্রায় শেষ। এমন সময় খবর এল সড়ক দুর্ঘটনায় মারা গেছে হবু বর তন্ময় বিশ্বাস। ঘর সাজানোর জিনিসপত্র কিনতে গিয়েছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ শহরের কলাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তন্ময় ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী গ্রামের গোলাম নবীর ছেলে।

তন্ময়ের এক আত্মীয় শিপন বিশ্বাস জানান, আজ শুক্রবার একই উপজেলার হাট-বাকুয়া গ্রামের একটি মেয়ের সঙ্গে তন্ময়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বাড়িতে প্রস্তুতিও শেষ পর্যায়ে। ঘর সাজানোর কিছু মালামাল নিতে তন্ময় মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহরে যায়। রাত সাড়ে ৮টার দিকে শহরের কলাহাটা এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কোনো যান তাঁকে ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রউফ মোল্লা জানান, মোটরসাইকেল রেখে রাস্তার পাশে কোনো কারণে দাঁড়িয়ে ছিলেন নিহত তন্ময়। এ সময় দ্রুতগামী কোনো যানবাহন তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থালে তিনি মারা যান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

বিয়ের আগের রাতেই সড়ক দুর্ঘটনায় বর নিহত

আপডেট সময়: ০৮:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০