ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৩৭ কেজি ওজন লাখ টাকার কৈবল মাছ!

  • আপডেট সময়: ০৮:২৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
  • ১৮০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ১৩৭ কেজি ওজনর সামুদ্রিক একটি কৈবল মাছ বিক্রি হয়েছে ১ লাখ পাঁচ হাজার টাকায়। শুক্রবার খুলনা মহানগরীর রূপসা বাজারে মাছটি বিক্রি হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রূপসা পাইকারী মাছ বাজারে দেখা মেলে বিশালাকৃতির কৈবল মাছটির। এত বড় মাছের কথা শোনার পর বাজারে উৎসুক জনতা ভিড় জমায়।

সাতক্ষীরার তালা উপজেলার মৎস্যজীবী গোবিন্দ সরকার জানান, সম্প্রতি গভীর সমুদ্রে ‘বেন্টি’ জালে মাছটি ধরা পড়ে। এর আগে এতো বড় কৈবল মাছ দেখেননি বলেও জানান তিনি।

বাজার কমিটির সদস্য মো. রমজান আলী হাওলাদার জানান, মাছটি এসেছিল সোহান ফিস নামে একটি আড়তে। প্রথমে মাছটির দাম উঠেছিল ৬০ হাজার টাকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দাম বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়। মাছটি আমরা ৫০ জন মিলে কিনে বাজারে কেটে ভাগ করে নিয়েছি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

১৩৭ কেজি ওজন লাখ টাকার কৈবল মাছ!

আপডেট সময়: ০৮:২৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০