ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত

  • আপডেট সময়: ০৫:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
  • ১৭৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শিবরামপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে গেলে দুই শ্রমিক নিহত এবং পাঁচ শ্রমিক আহত হন। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নূরুল আলম দুলাল জানান, আজ ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে পিরোজপুরগামী বিদ্যুতের মালামালসহ একটি ট্রাক ওই স্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান, শ্রমিকরা উল্টে যাওয়া ট্রাকের মালামালের নিচে চাপা পড়ে পড়েছিল। পরে ট্রাক সরিয়ে তাদের উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তিনি বলেন, গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ কানাইপুর হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

ফরিদপুরে ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত

আপডেট সময়: ০৫:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯