ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

  • আপডেট সময়: ০৯:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
  • ১৪১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১ জন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর নওদাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনই ইজিবাইকের যাত্রী ছিলেন।

তাৎক্ষণিকভাবে নিহত একজনের পরিচয় নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি আবুল কালাম। তার নাম হামিদুল ইসলাম (৫৫)। তিনি মিরপুর ক্যানালপাড়া এলাকার ওহাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি বাসের সঙ্গে মিরপুর থেকে কুষ্টিয়াগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুইজন। পরে গুরুতর আহত একজনকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঘটনাস্থল থেকে দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

কুষ্টিয়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

আপডেট সময়: ০৯:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯