ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় সড়ক আইন সংশোধনের দাবিতে বাস চলাচল বন্ধ

  • আপডেট সময়: ১২:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
  • ১৭১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে খুলনা থেকে কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

পরিবহন শ্রমিক নেতারা বলেছেন, দুর্ঘটনার মামলা জামিনযোগ্যসহ সড়ক আইনের কয়েকটি ধারায় সংশোধন চান চালকরা। তাদের দাবি, আইন সংশোধনের পরই এটি কার্যকর করা হোক।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী বলেন, নতুন পরিবহন আইনে কোনো কারনে দুর্ঘটনায় কেউ মারা গেলে চালকদের মৃত্যুদণ্ড এবং আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। আমাদের এত টাকা দেয়ার সামর্থ্য নেই এবং বাস চালিয়ে আমরা জেলখানায় যেতে চাই না। এ কারনে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে শ্রমিকরা বাস চালাচ্ছেন না। তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।

এদিকে, সোমবার ভোরে বেশ কয়েকটি পরিবহনের বাস মহানগরীর রয়্যাল কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে সকাল ৯টার পর থেকে সব বাস চলাচল বন্ধ রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

খুলনায় সড়ক আইন সংশোধনের দাবিতে বাস চলাচল বন্ধ

আপডেট সময়: ১২:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯