ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল বিশ্বাসকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

  • আপডেট সময়: ০৪:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • ১৪৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০১৭ সালের ১৬ নভেম্বর পুলিশের কাজে বাধাদানের মামলায় এ নির্দেশ দেয়া হয়েছে।

শিমুল বিশ্বাসের জামিন চেয়ে করা আবেদনের পর সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শিমুল বিশ্বাসের আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল।

আইনজীবী মাসুদ রানা গণমাধ্যমকে জানান, ২০১৭ সালের ১৬ নভেম্বর বিএনপি চেয়ারপারসন আদালতে হাজিরা দিতে যাওয়ার ঘটনায় মিছিল করে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় এ মামলা করা হয়। এজাহারে শিমুল বিশ্বাসের নাম ছিল না। পরে ২০১৮ সালের ২০ নভেম্বর চার্জশিটে তার নাম আসে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

শিমুল বিশ্বাসকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময়: ০৪:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯