ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ দিনের শিশু সন্তানকে হত্যাকারী সেই পাষণ্ড বাবা আটক!

  • আপডেট সময়: ০২:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
  • ২০২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে আব্দুল্লাহ আল মাহাদী নামের ১৯ দিনের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।নিজ শিশু সন্তান হত্যার অভিযোগে বিজয় (২৫) নামে পাষণ্ড বাবাকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। বিজয় শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের শামসুল হকের ছেলে।

শনিবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে শিশুটির নানার বাড়ীতে ওই ঘটনা ঘটে।

শিশুটির মা বলেন,গত এক বছর পূর্বে নগর হাওলা গ্রামের শামসুল হকের ছেলে বিজয়ের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসারে সব সময় কলহ লেগেই থাকতো।তার স্বামী অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে তাকে সবসময় শারিরিক মানষিক অত্যাচার করতো, এর জের ধরে রাতের কোন এক সময় বাচ্চা তুলে নিয়ে হত্যা করে বিজয়। শিশুটির নানা মোফাজ্জল হোসেন বলেন, রাতে নানী ও তার মায়ের সাথে ঘুমন্ত অবস্থায় আব্দুল্লাহকে বাসার বাথরুমের বালতির পানিতে চুবানো হয়। সেখান থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাকিব নাজমুল জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ তাজ উদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে শিশুটির বাবাকে গ্রেফতার করা হয়েছে । তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

১৯ দিনের শিশু সন্তানকে হত্যাকারী সেই পাষণ্ড বাবা আটক!

আপডেট সময়: ০২:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯