ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, আরও সুবিধা নিশ্চিতের উদ্যোগ: প্রতিমন্ত্রী মিল্লাত

  • আপডেট সময়: ০২:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৯ জন দেখেছে
Spread the love

জাফরান আকন্দ,ঢাকা অফিস:বাংলাদেশি হজযাত্রীদের জন্য হজকে আরও সাশ্রয়ী ও হয়রানিমুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, এ বছরের হজ মৌসুমে বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে।

৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে, স্বচ্ছ ও হয়রানিমুক্ত হজ ব্যবস্থাপনা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, গত বছর হজের বিমান টিকিটে ১২ হাজার টাকা কমানো হয়েছিল। চলতি বছর আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা প্রদানের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে হজের সামগ্রিক ব্যয় আরও কমানো সম্ভব হবে।

বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশবাসীর দোয়া কামনা করেন। একই সঙ্গে হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, দেশের মাত্র পাঁচ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন, আর বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান। তিনি এজেন্সি মালিকদের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজকীয় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক হজপ্রত্যাশী ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি পাটওয়ারীর, অভিযোগ রাশেদ খাঁনের

হজ টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, আরও সুবিধা নিশ্চিতের উদ্যোগ: প্রতিমন্ত্রী মিল্লাত

আপডেট সময়: ০২:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬