ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ ঘণ্টায় পদ্মা সেতু পার হয়েছে ৪৮৪৯ মোটরসাইকেল

  • আপডেট সময়: ১০:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • ১২৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে কিছু শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এদিন দুপুর ২টা‌ পর্যন্ত ৪৮৪৯টি মোটরসাইকেল পারাপার হয়েছে।

এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৪ হাজার ৫১৬টি মোটরসাইকেল এবং জাজিরা প্রান্ত দিয়ে ৩৩৩টি মোটরসাইকেল সেতুতে প্রবেশ করেছে। এতে প্রায় চার লাখ ৮০ হাজার টাকার মতো টোল আদায় হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সেতুর অতিরিক্ত পরিচালক আমির হায়দার চৌধুরী।

তিনি বলেন, সকালের দিকে মোটরসাইকেলের চাপ বেশি থাকায় মাওয়া প্রান্তের দুটি টোল প্লাজা দিয়ে টোল আদায় করা হচ্ছিল। এখন মোটরসাইকেলের চাপ কম থাকায় একটি প্লাজা দিয়ে ট্রোল আদায় করা হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয়

৮ ঘণ্টায় পদ্মা সেতু পার হয়েছে ৪৮৪৯ মোটরসাইকেল

আপডেট সময়: ১০:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩