ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২২৭ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৮২৪১৭ হজযাত্রী

  • আপডেট সময়: ১২:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ১৪৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: হজ পালন করতে গতকাল রাত পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজার ৪১৭ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৮১৩ জন।

বুধবার সৌদি আরবের স্থানীয় সময় দিবাগত রাত ৩টায় মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজার ৪১৭ জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১২০টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০৭টিসহ মোট ২২৭টি ফ্লাইটে সেখানে পৌঁছান তারা। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন।

বুধবার রাত ১টায় প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জহির আহমেদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হজযাত্রীদের মক্কা, মদিনা ও জেদ্দার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে পর্যালোচনা করা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

২২৭ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৮২৪১৭ হজযাত্রী

আপডেট সময়: ১২:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯