ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ সৌদি সামরিক ঘাঁটি দখলের দাবি হুথিদের

  • আপডেট সময়: ১০:৩৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
  • ১৪৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করছে, সৌদি আরবের ভূখণ্ডে ঢুকে তারা ৭২ ঘণ্টায় ১৫টি সামরিক ঘাটি দখলে নিয়েছে। এক সংবাদ সম্মেলনে হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ইয়াহা সারি এ দাবি করেছেন। খবর মিডল ইস্ট মানিটর’র।

মুখপাত্র ইয়াহা সারি জানান, তারা ৭২ ঘণ্টায় সৌদি আরবের শহর জাজান এবং নাজরানের ১৫টি সামরিক ঘাঁটি নিজেদের দখলে নিয়েছে। এছাড়া খামিজ মাশিতে সৌদি আরবের সামরিক ঘাঁটিটি আংশিক অচল করে দেয়ার দাবিও করেছেন ইয়াহা সারি। সারি জানিয়েছেন, হুথি বিদ্রোহীদের স্নাইপার ইউনিট গত জুলাই মাসে মোট ১ হাজার ৫৭৫টি সফল মিশন চালায়। তাদের পরিচালিত ওইসব মিশনে নিহতদের মধ্যে রয়েছে ১২ জন সৌদি সেনা এবং ২৬ জন সুদানি সেনা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

১৫ সৌদি সামরিক ঘাঁটি দখলের দাবি হুথিদের

আপডেট সময়: ১০:৩৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯