ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামজা-শামিতদের নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ দল

  • আপডেট সময়: ০৭:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৮১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ হেভিয়ার ক্যাবরেরা। ২৮ জনকে নিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প।

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে চোটে ছিটকে গেলেও মূল লড়াইয়ের আগে আবারও দলে ফিরেছেন মিডফিল্ডার হামজা চৌধুরী। তার সঙ্গে কানাডা প্রবাসী শমিত শোমও থাকছেন দলে। ৬ অক্টোবর দলে যোগ দেবেন হামজা, আর শমিত আসবেন ৭ অক্টোবর।

যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ এই দলে নতুন সংযোজন। ভিয়েতনামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে উজ্জ্বল পারফরম্যান্সের পর এবারই প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেলেন তিনি। লেফট-ব্যাক পজিশনে গতি ও রক্ষণশৈলীতে দৃষ্টি কাড়েন জায়ান। বর্তমানে বসুন্ধরা কিংসের সঙ্গে অনুশীলন করলেও দলবদলের নিয়মের কারণে এখনই ক্লাবটির হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না।

প্রাথমিক স্কোয়াডে সর্বোচ্চ ১২ জন ফুটবলার বসুন্ধরা কিংসের, দ্বিতীয় সর্বোচ্চ ৫ জন করে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় রয়েছেন।

প্রথম ম্যাচ ৯ অক্টোবর, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিপক্ষ হংকং। দ্বিতীয় ম্যাচ ১৪ অক্টোবর, হংকংয়ের মাঠে।

বাংলাদেশ এখন পর্যন্ত গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র এবং সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হার নিয়ে যাত্রা শুরু করেছে লাল-সবুজরা।

ক্যাম্পে ডাকা পাওয়া ২৮ খেলোয়াড়
গোলরক্ষক: মিতুল মারমা, মোঃ সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগ: তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক রায়হান কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, মোঃ শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, আব্দুল্লাহ ওমর সজিব।
মধ্যমাঠ: মোঃ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানী, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোঃ সোহেল রানা, হামজা চৌধুরী, শামিত সোম।
আক্রমণভাগ: শেখ মোরসালিন, ফাহামেদুল ইসলাম, মোঃ ইব্রাহিম, আল আমিন, মোঃ শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ, সুমন রেজা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি

হামজা-শামিতদের নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ দল

আপডেট সময়: ০৭:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫