ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি

  • আপডেট সময়: ০৯:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে বর্তমান উপ-নির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন।

উপ-নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপ-নির্বাচনের প্রস্তুতি ও গুরুত্ব নিয়ে সিইসি বলেন, বর্তমান কমিশন পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাস করে। সেই নীতি থেকেই জাতীয় নির্বাচনের মতোই এই উপ-নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে তাদের অর্পিত নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে। শুধু তা-ই নয়, ঢাকা থেকে পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে নিবিড় মনিটরিং করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের উত্থাপিত বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছিল, সেগুলোর যথাযথ সমাধান করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ যেকোনো ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক নিষ্পত্তির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করে সিইসি এ এম এম নাসিরউদ্দিন আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে অতীতে যেসব সংঘাত ও লজ্জাজনক সংস্কৃতি গড়ে উঠেছিল, সেখান থেকে এবার বেরিয়ে আসতে চায় নির্বাচন কমিশন। সব পক্ষের অংশগ্রহণে দেশে একটি উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি

জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি

আপডেট সময়: ০৯:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬