ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হংকংয়ের রেলস্টেশনে মুখোশধারীদের হামলা, আহত ৪৫

  • আপডেট সময়: ১১:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ১৮১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: স্টেশনে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে কয়েক ডজন মুখোশ পরা লোকজন। রোববারের ওই হামলায় ৪৫ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাদা টি-শার্ট পরা বেশ কয়েকজন প্লাটফর্মে থাকা লোকজন এবং ট্রেনের ভেতরে সহিংস হামলা চালাচ্ছে।

এর আগে গণতন্ত্রকামীরা হংকংয়ের কেন্দ্রে একটি সমাবেশে অংশ নেয়। সেখানে বিক্ষোভকারীদের প্রতিহত করতে টিয়ার গ্যাস এবং রাবাট বুলেট ছুড়েছে পুলিশ।

তবে রেল স্টেশনে কারা হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। গণতন্ত্রকামী আইনপ্রণেতা রাই চান এই হামলা সম্পর্কে বলেন, এমন পরিস্থিতিতে পুলিশ কেন দ্রুত সেখানে এলো না?

তিনি আরও বলেন, জনসংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা সর্বোচ্চ হওয়ায় হংকং বিশ্বের অন্যতম। হামলার সময় তারা কোথায় ছিল?

অপরদিকে বিরোধী আইনপ্রণেতা ল্যাম চিউক টিং বলেন, সেখানে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় নিয়েছে পুলিশ। হংকংয়ে অস্ত্র নিয়ে রাস্তায় লোকজনকে মারধরের অনুমতি দেয়া হয়েছে?

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

হংকংয়ের রেলস্টেশনে মুখোশধারীদের হামলা, আহত ৪৫

আপডেট সময়: ১১:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯