ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

  • আপডেট সময়: ১০:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
  • ১৬৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দখলপুর স্টোন ইটভাটার কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের কনস্টেবল ইসমাইল হোসেন (২৩) নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গার দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ইসমাইল হরিণাকুন্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের মজিবর রহমানের ছেলে।

জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ইসমাইল আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাকির হোসেন জানান, ৫ দিনের ছুটিতে ইসমাইল বাড়ি যান। তিনি নববিবাহিত। শুক্রবার বিকেলে ঝিনাইদহের সাধুহাটী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে দখলপুরের নাওমারা মাঠের স্টোন ইটভাটার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার এসআই আব্দুল জলিল জানান, ৫ বছর আগে ইসমাইল পুলিশ বাহিনীতে যোগ দেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আপডেট সময়: ১০:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯