ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের মেয়রের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলা

  • আপডেট সময়: ০৭:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • ১৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে এক কোটি ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন সঞ্জয় রায় নামে এক ঠিকাদার। এ ঘটনায় সিলেটে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন তিনি। আদালত আগামী ১৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এছাড়া আদালত মামলাটি তদন্তের জন্য পিআইবিকে নির্দেশ দিয়েছেন।

মামলায় মেয়র আরিফ ছাড়াও বিবাদী করা হয়েছে ঢাকার কলাবাগান থানার পান্থপথের ১৫২/৩ বি বীরউত্তম কাজী নুরুজ্জামান রোডের পিরোজ টাওয়ারের ষষ্ঠতলার মাহবুব ব্রাদার্স লিমিটেডের পরিচালক শেখ মোস্তাফিজুর রহমানকে।

মামলায় ঠিকাদার সঞ্জয় রায় জানান, ২০১৪ সালে ১৬ কোটি আট লাখ টাকা ব্যয়ে সিটি কর্পোরেশনের নগরভবন নির্মাণের জন্য ওয়ার্ক অর্ডার পান মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরবর্তীতে কাজটি সম্পাদনের জন্য একই বছরের ২৩ নভেম্বর মাহবুব ব্রাদার্সের সঙ্গে চুক্তি করে তার প্রতিষ্ঠান সম্পাতপা এন্টারপ্রাইজ। কাজ শুরুর পর থেকে মাহবুব ব্রাদার্সের নামে বিল ইস্যু হতো এবং তাদের অফিস থেকে তিনি চেক গ্রহণ করতেন।

নগরভবনের কাজ পাঁচ শতাংশ বাকি থাকতে তিনি (সঞ্জয় রায়) জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভারতে গেলে মেয়র আরিফুল হক চৌধুরী অর্থ আত্মসাতের লক্ষ্যে প্রতারণা শুরু করেন। একপর্যায়ে মাহবুব ব্রাদার্সকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে কাজের বিপরীতে সিটি কর্পোরেশনে রক্ষিত জামানতের এক কোটি ৫৮ লাখ টাকা আত্মসাৎ করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

সিলেটের মেয়রের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলা

আপডেট সময়: ০৭:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯