ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় মাছের ঘেরে বাস দূর্ঘটনা, নিহত ২

  • আপডেট সময়: ০৩:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • ২০০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে দুইজন নিহত হয়েছেন। রোববার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায়। নিহতদের মধ্যে একজন হলেন শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের রামপদ মন্ডল। অন্যজনের পরিচয় জানা যায়নি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি খুলনা থেকে শাকদাহ এলাকায় পৌঁছালে আরেকটি যাত্রীবাহীবাসকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে ঢুকে যায়। অন্য বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, হাসপাতালে এখন পর্যন্ত ১২ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, দুর্ঘটনায় কমপক্ষে ১৪ থেকে ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসটিও (খুলনা মেট্রো-জ-০০-০৪-০০৬৯) উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

সাতক্ষীরায় মাছের ঘেরে বাস দূর্ঘটনা, নিহত ২

আপডেট সময়: ০৩:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১