ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সময় বাড়লো এইচএসসির ফরম পূরণে

  • আপডেট সময়: ০৯:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
  • ১৩২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবারও বেড়েছে। নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা ২৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। ফরম পূরণের ফি পরিশোধ করা যাবে ২৭ জুলাই পর্যন্ত। আগের সূচি অনুযায়ী ১৭ জুলাই ফরম পূরণের শেষ দিন ছিল।

গতকাল বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি প্রদানের সময় ২৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। পরে সময় বাড়ানো হয়।

এবার বন্যার কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। আগের ঘোষণা অনুযায়ী এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ছিল আগামী ২২ আগস্ট। তবে শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রস্তুতির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে দুই মাসের বিরতির দরকার হয়। তাই এসএসসি পরীক্ষা যদি আগস্টের মাঝামাঝিতে শুরু করা যায়, তাহলে এইচএসসি পরীক্ষা হবে অক্টোবর মাসে।

ট্যাগ
জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

সময় বাড়লো এইচএসসির ফরম পূরণে

আপডেট সময়: ০৯:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২