ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনের পথে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

  • আপডেট সময়: ০১:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
  • ১৫৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে লন্ডনে দূত সম্মেলনে যোগ দিতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ফ্লাইটটি লন্ডনে স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

আগামীকাল ইউরোপের ১৫টি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে লন্ডনে ‘দূত সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রীতি অনুযায়ী, দূত সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতদের দিকনির্দেশনা দেবেন। রাষ্ট্রদূতরাও বিদেশে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের বিভিন্ন সমস্যা ও বিভিন্ন ইস্যুতে সুপারিশ তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।’

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন। আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

লন্ডনের পথে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

আপডেট সময়: ০১:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯